Home / আবহওয়া / আগামীকাল থেকে শীত বাড়তে পারে
12 1 25

আগামীকাল থেকে শীত বাড়তে পারে

১২ জানুয়ারি ২০২৫

তবে বিস্তৃত পরিসরে শৈত্যপ্রবাহ আসতে পারে আগামী ১৯ বা ২০ জানুয়ারি থেকে

দেশের অনেক অঞ্চলেই তাপমাত্রা বেড়েছে আজ রবিবার। এতে শীতের অনুভূতিও খানিকটা কমেছে। দেশের কোথাও শৈত্যপ্রবাহও ছিল না। আবহাওয়া অধিদপ্তর বলেছে, সোমবার আবার দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কমে শীত কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী মঙ্গলবার বা পরদিন বুধবার থেকে দিন-রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি খানিকটা বাড়তে পারে। বুধ বা বৃহস্পতিবার দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে।
তবে বিস্তৃত পরিসরে শৈত্যপ্রবাহ আসতে পারে আগামী ১৯ বা ২০ জানুয়ারি থেকে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে মঙ্গল বা বুধবার থেকে মূলত দিন ও রাতের তাপমাত্রা কমে শীত খানিকটা বাড়তে পারে।
বুধবার দেশের দু-একটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে। ১৯ বা ২০ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ কিছুটা বিস্তৃত পরিসরে আসতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম।’এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। আগামী মঙ্গলবার রাতের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।

আগামী কিছুদিন শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, দুই-তিন দিন সারা দেশে কুয়াশা কম থাকতে পারে। আগামী বুধ বা বৃহস্পতিবারের দিকে আবার কুয়াশা কিছুটা বাড়তে পারে।

এদিকে আগের দিনের তুলনায় দেশের অনেক অঞ্চলেই গতকাল সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১০.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.২ ডিগ্রি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …