Home / ফটো গ্যালারি / অভিনেত্রী লেডি গাগা’র চমক!
lady+gaga+mbd-5

অভিনেত্রী লেডি গাগা’র চমক!

lady+gaga+mbd-6

মাস্টারি বিডি
বিনোদন । ০৪ সেপ্টেম্বর ২০১৮ । ২০ ভাদ্র ১৪২৫

মার্কিন পপ তারকা লেডি গাগা গানের পাশাপাশি তার অদ্ভুত পোশাক নিয়ে বেশ আলোচিত। বিভিন্ন সময় পোশাকের বিচিত্র শৈলীর কারণে বেশ বিতর্কের তোপে পড়তে হয় এই সুপারস্টারকে। কিন্তু এবারের আলোচনা অন্য ব্যাপারে। তবে একদম পোশাক নিয়ে নয়। এমনকি গান নিয়েও তিনি খবরের শিরোনাম হননি। এবার অভিনয় নিয়ে আলোচনায় এসেছেন ৩২ বছর বয়সী এই পপ তারকা।

lady+gaga+mbd-2

সম্প্রতি ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবিতে তার অভিনয় দেখে তো সবাই অবাক। গত ৩১ আগস্ট ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে এর উদ্বোধনী প্রদর্শনীর পর সমালোচকদের ভূয়সী প্রশংসায় ভাসছেন তিনি। সেখানে এখন তার জয়জয়কার।

ছবি দেখার আগে বেশিরভাগ সমালোচকই লেখার শিরোনামে লেডি গাগার অভিনয়ের দিক এড়িয়ে যাবেন বলে ভেবেছিলেন। কিন্তু পারলেন কই! উল্টো অবিরাম তার তারিফ করেও যেন ক্লান্তি নেই তাদের।

A STAR IS BORN

সমালোচকদের মন্তব্য, পাশের বাড়ির মেয়ের মতো একটি চরিত্রে কী দারুণ অভিনয়ই না করেছেন লেডি গাগা। ‘অ্যা স্টার ইজ বর্ন’-এ তার চরিত্রের নাম অ্যালি। ইতালিয়ান-আমেরিকান মেয়েটি পেশায় ওয়ের্টেস। হতাশ হয়ে গান ছেড়ে দিয়েছিল সে। কিন্তু রক তারকা জ্যাকসনের সঙ্গে পরিচয়ের পর সুরের সাতরঙে নতুনভাবে স্বপ্ন বুনতে শুরু করেন অ্যালি। তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসার বন্ধন।

এই প্রসঙ্গে গাগা বলেন, ‘এটি বেশ আনন্দের খবর আমার অভিনয় সবার পছন্দ হয়েছে। আমি ভালো কাজ করতে চেয়েছে। আশা করি সেটি আমি করতে পেরেছি।’

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.