Home / বিনোদন / ৭০০তম গৌরবময় প্রদর্শনী হতে যাচ্ছে ‘কঞ্জুস’ নাটকের
ফাইল ফটো
ফাইল ফটো

৭০০তম গৌরবময় প্রদর্শনী হতে যাচ্ছে ‘কঞ্জুস’ নাটকের

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ১৩ ডিসেম্বর ২০১৭ । ২৯ অগ্রহায়ণ ১৪২৪

লোক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘কঞ্জুস’ নাটকের ৭০০তম প্রদর্শনী আগামী ১৫ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে।

ফরাসী নাট্যকার মলিয়ের-এর ‘দ্যা মাইজার’ অবলম্বনে নির্মিত এ নাটকটির কাহিনী অনুবাদ করেছেন তারিক আনাম খান। প্রয়োগ লিয়াকত আলী লাকী।

Konjush+mbd

‘কঞ্জুস’ ঢাকার মঞ্চে অত্যন্ত জনপ্রিয় একটি নাটক। বিগত ৩০ বছর যাবত নাটকটি নিয়মিতভাবে মঞ্চায়িত হয়ে আসছে। দেশের নাট্য ইতিহাসে প্রথমবারের মত কোন নাটক ৭০০তম প্রদর্শনীর মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে।

৭০০তম প্রদর্শনী উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা’র সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দলটির কর্ণধার ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অন্যরা বক্তৃতা করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.