Home / জাতীয় / ‘২০২১ সালের মধ্যে দেশে বাল্য বিয়ে অনেকাংশে কমে আসবে’
meher+afroz+chumki+minister+mbd

‘২০২১ সালের মধ্যে দেশে বাল্য বিয়ে অনেকাংশে কমে আসবে’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ জানুয়ারি ২০১৭ । ০২ মাঘ ১৪২৩

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ উল্লেখ করে বলেছেন, বর্তমানে বাংলাদেশে যেভাবে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত আছে, তাতে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর এই ২০২১ সালের মধ্যে বাংলাদেশে বাল্য বিয়ে অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মেহের আফরোজ চুমকি আজ রোববার দুপুরে রাজধানীর তোপখানার সিরডাপ মিলনায়তনে সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ (সিআইসি-বিডি) আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খবর বাসস-এর।

৫৬টি বেসরকারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়নে গঠিত সিআইসি-বিডি প্ল্যাটফরম-এর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ২০১৬ সালের ৪ থেকে ৮ নভেম্বও সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ৬৫তম সিডও অধিবেশনে অংশ গ্রহণ করে। এই প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিনিময়ের জন্য আজ এই সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী চুমকি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন মডেল উল্লেখ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক অনেক দূর এগিয়ে গেছে। সরকারী -বেসরকারীসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে আরও বলেন, নারী ও শিশুর সর্বাত্মক উন্নয়নের জন্য সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের (নারী ও শিশু) উন্নয়নের জন্য মূল বিষয় হলো কমিটমেন্ট, এই কমিটমেন্টকে সামনে রেখেই আমরা লক্ষ্যে পৌঁছাবো।

তিনি বলেন, দরিদ্র পরিবারে বাল্য বিবাহের প্রবণতা বেশি। দেশে প্রচুর আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ ও বাস্তবায়ন অত্যন্ত কঠিন।

মেহের আফরোজ চুমকি বলেন, সরকার নারীদের আয় বৃদ্ধির জন্য সারাদেশে ইউনিয়ন পর্যন্ত নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেবে। এছাড়া আমাদের বিপুল সংখ্যক নারী বাড়িতে কাজ করছেন, তাদেরকেও যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি তাহলে উন্নয়ন আরও ত্বরান্তিত হবে।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে নারী উন্নয়নে সরকারী কার্যক্রমের অগ্রগতির বর্ণনা তুলে ধরে বলেন, নারী ও শিশু নির্যাতনের শিকার হলে তাদেরকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় স্মার্টফোনে ব্যবহারযোগ্য মোবাইল অ্যাপস ‘জয়’ তৈরি করা হয়েছে। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশু কিংবা তাদের পরিবার ১০৯২১-এ তাৎক্ষণিকভাবে এসএমএস প্রেরণ করতে পারবেন।

বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিষ্টায়ান ফ’শ, ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ক্রিস্টিন সুসান হান্টার, ইউনিসেফের রিপ্রেজেন্টিটিভ এডওয়ার্ড বিজবিডার এবং জাতীয় মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য মো: নজরুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক শাহীন আনাম প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহি পরিচালক রঞ্জন কর্মকার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.