Home / খেলা / ১৭ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশীপ
17+count+isac+mbd

১৭ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশীপ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ জানুয়ারি ২০১৭ । ১২ মাঘ ১৪২৩

ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে ১ম আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশীপ।

স্বাগতিক বাংলাদেশসহ ১৭ দেশের অ্যারচ্যাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের পরিচালক আব্দুল মাবুদ ও মিডিয়া কমিটির আহ্বায়ক হামিদা বেগম এতে উপস্থিত ছিলেন। সংবাদ বাসস-এর।

সংবাদ সম্মেলণে জানানো হয়, মওলানা ভাসানী স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে ১৭টি দেশের মোট ৫০ জন পুরুষ ও ১৮ জন নারী আরচ্যার অংশগ্রহণ করবে। স্বাগতিক বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে ১২ জন আরচ্যার।

আরচ্যারির ইতিহাসে বাংলাদেশে সর্বাধিক দেশের অংশগ্রহনে আয়োজিত এই প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের স্বীকৃতি পেয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এর মাধ্যমে আরো বড় টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের সামর্থও যাচাই করার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে ৯টি পদকের জন্য লড়বে আরচ্যাররা। রিকার্ভ ও কম্পাউন্ডে একক, দলীয় ও মিশ্র দলীয় ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জানুয়ারি শেষ হবে এই প্রতিযোগিতা।

এতে অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে : আজারবাইজান, পাকিস্তান, ইরাক, ইরান, উগান্ডা, সৌদিআরব, সুদান, সিরিয়া, ইয়েমেন, মৌরিতানিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মরোক্কো, নোপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.