Home / জাতীয় / হারিয়ে যাওয়া নদী : পানগুছি
panguchhia+river+mbd-2

হারিয়ে যাওয়া নদী : পানগুছি

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ঢাকা । ১১ এপ্রিল ২০১৯ । ২৮ চৈত্র ১৪২৫

পানগুছি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার, গড় প্রস্থ ১ কিলোমিটার। এ নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক পানগুছি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৫৩।

panguchhia+river+mbd

পানগুছি নদীটি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালী এলাকায় প্রবহমান বলেশ্বর নদ হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা হোগলাবুনিয়া, মোড়েলগঞ্জ সদর, বলইবুনিয়া, বারইখালী, পুটিখালি, পঞ্চকরন, বহরবুনিয়া অতিক্রম করে একই জেলার ঘষিয়াখালি ও দরাটানা নদীর মোহনায় নিপতিত হয়েছে।
নদীটির উজানের অংশ বর্তমানে বাঁকে বাঁকে পলি জমে চর জেগে উঠেছে। তবে নদীটির ভাটিতে এখনও নদী ভাঙ্গন অব্যাহত আছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.