মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ঢাকা । ১৫ এপ্রিল ২০১৯ । ০২ বৈশাখ ১৪২৬
কালনী নদী বাংলাদেশের সুনামগঞ্জ জেলার একটি নদী। দেশের উত্তর-পূর্বাঞ্চলের এ নদীটির দৈর্ঘ্য ৩২ কিলোমিটার, গড় প্রস্থ ৫৭ মিটার। এ নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক কালনী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ১৫।

কালনী নদীটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন এলাকার পুরনো সুরমা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে চামতি নদীতে নিপতিত হয়েছে।

এই নদীর পাশেই বরাম হাওর ও ধরমপাশা উপজেলার সোনাডুবি হাওর অবস্থিত।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম