Home / ফটো গ্যালারি / হারিয়ে যায় সোনালি দিন
bd+games+mbd-5

হারিয়ে যায় সোনালি দিন

bd+games+mbd-2

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ০২ মার্চ ২০১৯ । ১৮ ফাল্গুন ১৪২৫

তেমন কিছুই লাগতো না। কোনো খেলার সামগ্রী ছাড়াই কয়েকটি ছেলেমেয়ে মিলে জমে উঠতো খেলা। আর সেই খেলাগুলোর প্রাণোচ্ছল পরিবেশ যে মনোরম বলে বুঝানো যাবে না। একসময় গ্রামবাংলার শিশু-কিশোর-তরুণ-যুবারা মেতে উঠতো সেইসব

bd+games+mbd-8

খেলায়। হাডুডু, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, মোরগ লড়াই, বৌচি, পলাটু, কুত কুত, ওপেনটি বায়েস্কোপ, বাঘবন্দি, ষোলগুটি

Exif_JPEG_420

আরো কত নাম। এরমধ্যে কিছু খেলা বর্ষা ঋতুতে ঘরে বসে খেলা যেতো। আবার কিছু খেলা বাইরে খেলতে হতো।

bd+games+mbd-9

আরো কিছু খেলা ছিলো- যাতে সহজলভ্য কিছু জিনিসের প্রয়োজন পড়তো। যেমন- লাটিম খেলা, ডাংগুলি, মার্বেল, সাতচাড়া বা সাতঝিক, চাকাঘোরানো খেলা, ফুটবল ইত্যাদি।

bd+games+mbd-6

এ খেলাগুলোতে যেমন বাঁধভাঙা আনন্দ ছিলো- তেমনি ছিলো সুস্থ থাকার মতো শারীরিক ব্যায়াম। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই খেলাগুলো হারিয়ে যেতে বসেছে।

deshi+khela+Kabadi+mbd-4

আধুনিক যান্ত্রিকতা ও প্রযুক্তির বিপ্লবের যুগে এখন টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ভিডিও গেমসসহ

bd+games+mbd-10

অনেক কিছুই গ্রামে পর্যন্ত চলে গেছে। ফলে গ্রামের শিশু-কিশোরেরা আধুনিক এইসব অনুসঙ্গ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। আউটডোর গেমস এখন আর তেমন দেখা যায় না।

openti+baescop+mbd

গ্রামীণ বিভিন্ন খেলাধুলা হারিয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছে- এদিকটিতে হয়তো ্আমাদের তেমন একটা দৃষ্টি নেই।

bd+games+mbd-7

কিন্তু গ্রামের পরিবেশে মানানসই সেই গ্রামীণ খেলাধুলা শিশুদের মধ্যে পারস্পরিক যে বন্ধন তৈরি হতো- তা কি আর ফিরে পাওয়া যাবে?

deshi+khela+Kabadi+mbd-3

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.