মাস্টারি বিডি || শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৭ আগস্ট ২০১৮ । ২৩ শ্রাবণ ১৪২৫

প্রাণীও মানুষের মতো অবসর খোঁজে। বেড়াতে চায়! রসনা বিলাসে মশগুল থাকতে চায়! ভারতের মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যানে বিশালাকায় হাতিরা এখন ব্যস্ত বনভোজনে। এই কুনকি হাতির দল পরিবার-পরিজন নিয়ে এই জাতীয় উদ্যানে টানা সাত দিন মশগুল থাকবে আনন্দ উদযাপনে। গত শনিবার শুরু হয়েছে তাদের বনভোজন। যেহেতু এটা হাতির বনভোজন, খানাপিনার পরিমাণটাও কিন্তু কম নয়। কলা, আপেল, আখ, নারকেল, রুটি- সবই আছে তাদের খাবারের মেন্যুতে।তার সাথে আছে মনহরণ খেলাধুলা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম