
মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ০২ আগস্ট ২০১৮ । ১৮ শ্রাবণ ১৪২৫
হলিউডের ছবিতে চুক্তিবদ্ধ হলেন বলিউডের দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। তিনি নতুন ছবি ‘কাউবয় নিনজা ভাইকিংস’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন।

‘গারডিয়ান্স অফ দ্যা গ্যালাক্সি’ ছবির তারকা ক্রিস প্র্যাট প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন।
‘কাউবয় নিনজা ভাইকিংস’ ছবিটি পরিচালনা করবেন মিশ্যাল ম্যাকলারেন। ছবির চিত্রনাট্য লিখেছেন ড্যান মাসজাউ, রায়ান এঙ্গেল, ক্রেইগ মাজিন, পল ওয়েরনিক ও ডেভিড রিস।

ছবিটি আগামী বছরের ২৮ জুন মুক্তি পাবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম