Home / অর্থনীতি / সয়াবিন চাষে সম্ভাবনা
saya+produce+laksmipur+mbd-f-f

সয়াবিন চাষে সম্ভাবনা

saya+produce+laksmipur+mbd-3

মাস্টারি বিডি । বাঁধন খান
প্রতিবেদন । ১৫ এপ্রিল ২০১৯ । ০২ বৈশাখ ১৪২৬

ভোলা জেলায় চলতি মৌসুমে সয়াবিনের ব্যাপক আবাদ হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় সয়াবিনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে এলাকার কৃষকগণ এবং কৃষি বিভাগ। আর সয়াবিন তেল ছাড়াও নানান কাজে ব্যবহার হওয়াতে কৃষকদের এর প্রতি আগ্রহ বাড়ছে।

saya+produce+laksmipur+mbd-2

জেলায় পল্ট্রি খামার, চাইনিজ ও রেস্তেরাঁয় সয়াবিনের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কৃষকরাও ঝুঁকছেন সয়াবিনের প্রতি।
সয়াবিনের পাতা পড়ে জমিতে সার হয়। ফলে জমির উর্বরা শক্তি বাড়ে। সয়াবিন চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ সেবা দেয়া হচ্ছে। যদি বড় ধরনের কোন প্রাকৃতিক বিপর্যয় না হয় তবে এখানে বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।

saya+produce+laksmipur+mbd-4

মাঘের শুরুর দিকে জেলায় সয়াবিনের আবাদ আরম্ভ হয়। বৈশাখের মাঝামাঝি সময়ে ফসল ঘরে তুলবে কৃষকরা। সে হিসেবে আর কদিন পরেই ঘরে উঠবে সোয়াবিন। এখানকার চরাঞ্চলের বিস্তীর্ণ প্রান্তরে সয়াবিন অধিক পরিমাণ হয়। এখানে মূলত সোহাগ ও বারি সয়াবিন-৪ এর আবাদ বেশি হয়।

saya+produce+laksmipur+mbd-5

সয়া আটা, সয়া লুচি, সয়া দুধসহ বিভিন্ন পুষ্টিকর-মজাদার খাবার তৈরি হয় সয়াবিন দিয়ে। সয়াবিন চাষে রোগ-বালাই’র আক্রমণ তেমন না থাকাতে ফলন ভালো হয়। তাই সাম্প্রতিক সময়ে জেলায় সয়াবিন চাষ বৃদ্ধি পেয়েছে।

sayabin+mbd

ভোলা জেলার সবচেয়ে বেশি সয়াবিন চাষ হয়েছে এবার দৌলতখান উপজেলায়। বর্ষা শুরুর আগেই সয়াবিন ঘরে তোলা হয়। কাজেই অল্প কিছুদিন পরেই ফসল কাটা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.