Home / জাতীয় / সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
pm+in+bd+mbd

সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি । শিমুল আহসান
ঢাকা । ২০ অক্টোবর ২০১৮ । ০৫ কার্তিক ১৪২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদী আরবে ৪ দিনের এক সরকারি সফর শেষে শুক্রবার দিনগত মধ্যরাতের পর দেশে ফিরেছেন। সৌদি বাদশাহ এবং দু’টি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে তিনি এ সফরে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিভিআইপি ফ্লাইটটি রাত ১ টা ২৫ মিনিটে এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। সংবাদ বাসস-এর।
সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী রিয়াদে রাজপ্রাসাদে সৌদি বাদশাহ সঙ্গে সাক্ষাত করেন এবং তাঁর সম্মানে বাদশাহ দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন।
তিনি সৌদি যুবরাজ, উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
প্রধানমন্ত্রী কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ঢাকা এবং রিয়াদের মধ্যে শিল্প ও বিদ্যুৎখাতে সহযোগিতার ব্যাপারে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী রিয়াদে কূটনীতিক পাড়ায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করেন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শেখ হাসিনা মক্কা ওমরাহ পালন করেন এবং মদিনায় মসজিদ আল নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.