মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৪ মে ২০১৯ | ১০ জ্যৈষ্ঠ ১৪২৬
ঈদে চমক নিয়ে আসছেন উপস্থাপক ও অভিনয়শিল্পী সানজিদা রোজ। এ চমকটি হচ্ছে ফিরোজ আহমেদের রচনা ও পরিচালনায় ৬ পর্বের একটি ধারাবাহিক নাটকে ব্যাতিক্রমি তার অভিনয়। ‘সেরা ঘর জামাই’ নাটকটি ঈদের দিন থেকে পরপর ৬ দিন বাংলা টিভিতে প্রচার হবে।
নাটকটি চিত্রধারণ করছেন জুম্মন চৌধুরী। এতে অভিনয় করেছেন শবনম পারভীন, এলিন, তমাল,পলাশ, সুহৃদ জাহাঙ্গীর, জান্নাত, নুসরাত লিয়া, আরো অনেকে।

নাটকে অভিনয়ের প্রসঙ্গে রোজ বলেন, ‘মূলত শখের বসে আমি অভিনয় করে থাকি। সংবাদ পড়ার ফাঁকে ফাঁকে আমি অভিনয়ের সাথে যুক্ত হয়েছি। অভিনয়টা আমার কাছে অনেক ভালো লাগে। আর একারণে ঈদে ও বিশেষ দিনে আমি বিভিন্ন নাটক টেলিফিল্মে কাজ করি। ‘সেরা ঘর জামাই’ নাটকি অনেকটা কমেডি ঘরানার নাটক। আমি আশাকরি দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন।’
নাটকটির গল্প প্রসঙ্গে সানজিদা রোজ বলেন, ‘একটি মহল্লার মহিলা চেয়ারম্যানের তিনি মেয়ে। তিন মেয়েকে চোখের সামনে রাখতেই ঘরজামাই খোঁজা শুরু করেন তিনি।’
৬ পর্বের ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে বাংলা টিভিতে প্রচার হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম