Home / ছবি-সংবাদ / সুন্দরবনের গহীণে ভয়াবহ অগ্নিকান্ড
image-136401-1714830199

সুন্দরবনের গহীণে ভয়াবহ অগ্নিকান্ড

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৪ মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১

আজ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহলফাড়ি সংলগ্ন বনাঞ্চলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন প্রায় দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। বিকেলে লাগা এই আগুন নেভাতে কাজ করছে বন বিভাগ ও গ্রামবাসী। আগুন নিয়ন্ত্রণে রাখতে বনের ভেতর ফায়ার লেন কাটা হচ্ছে।

তবে বনের ভেতর কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।

বন কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করে।

বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে হয়ত বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই আগুন লেগেছে।’

 

সূত্র : কালের কন্ঠ

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …