Home / জাতীয় / সিরাজগঞ্জে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ : নিহত ২ আহত ৬
sdmbd

সিরাজগঞ্জে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ : নিহত ২ আহত ৬

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ নভেম্বর ২০১৬ । ০১ অগ্রহায়ণ ১৪২৩

সোমবার রাত ৩ টার দিকে সিরাজগঞ্জের তারাশ উপজেলায় বাস-লরি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মাটিয়া মালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লরি হেলপার রফিকুল ইসলাম ও তাজিমুল ইসলাম। রফিকুল বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা ও তাজিমুল চাঁপাইনবাবগঞ্জের তালাই গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অফিসের সহকারী উপপরিচালক জানান, রাত ৩ টার দিকে উপজেলার মাটিয়া মালীপাড়া এলাকায় রাজশাহীগামী আকিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই লরির হেলপারসহ  দুইজন নিহত হন। এসময় বাসচালকসহ ছয়জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.