Home / প্রবাস / সিডনিতে ‘কঞ্জুস’
kongush+mbd

সিডনিতে ‘কঞ্জুস’

মাস্টারি বিডি ডটকম ।
প্রবাস । ০৩ মে ২০১৮ । ২০ বৈশাখ ১৪২৪

এবার অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চায়িত হতে যাচ্ছে বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’। নাটকটি আগামী ১২ মে (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে মঞ্চায়িত হবে।

ফাইল ফটো
ফাইল ফটো

ফরাসি নাট্যকার মলিয়েরের কৌতুকপ্রদ ‘দ্য মাইজার’-অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটি রূপান্তর করেছেন তারিক আনাম খান। নাটকটির নির্দেশনা দিয়েছেন সিডনিপ্রবাসী নাট্যজন শাহীন শাহনেওয়াজ ও প্রযোজনা করেছে সিডনির শখের থিয়েটার।

গত ৩০ বছর ধরে বাংলাদেশে নিয়মিত মঞ্চায়িত হয়ে আসছে নাটকটি। গত বছরের শেষ নাগাদ ৭০০তম প্রদর্শনীর মাইলফলক অতিক্রম করেছে এ মঞ্চনাটকটি।

ফাইল ফটো
ফাইল ফটো

অত্যন্ত জনপ্রিয় ও হাস্যরসে ভরপুর এ নাটকটি এবার সিডনিতে মঞ্চায়িত হচ্ছে। নাটকটি উপভোগ করতে প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ অস্ট্রেলীয় ডলার।

সৌজন্যে : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

trump-chn

চীনের ওপর শুল্ক বেড়ে ১০৪ শতাংশ, কার্যকর বুধবার থেকেই : যুক্তরাষ্ট্র

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫ মাসস বিশ্বব্যাপী পারস্পরিক শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন …

Leave a Reply

Your email address will not be published.