Home / বিনোদন / নাটক / সাফা কবিরের নাচের স্কুলে ইয়াশের হামলা!
safa+kabir+mbd-2

সাফা কবিরের নাচের স্কুলে ইয়াশের হামলা!

safa+kabir+mbd-ok

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ২৯ জুলাই ২০১৯ | ১৪ শ্রাবণ ১৪২৬

সাফা কবির এইতো কিছুদিন আগে অঞ্জন আইচের ‘রাজকুমারী’ নাটকে অভিনয় করেন। এর পরই নাচের স্কুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

safa+kabir+mbd-3

হঠাৎ নাচের স্কুলে ব্যস্ততা বাড়ার কারণ জানতে চাইলে সাফা কবির জানান, তার নতুন একটি নাটকের জন্য নাচের স্কুলে সময় দেয়া। এই নাটকের নাম ‘ড্রিম অ্যান্ড লাভ’। এস এম সালাহ উদ্দিনের রচনায় নাটকটি নির্মাণ করছেন মাকসুদুল হক ইমু।

safa+kabir+mbd-4

নির্মাতা জানান, এ নাটকের কাহিনীতে দেখা যাবে, ছোটবেলা থেকে সাফা কবিরের স্বপ্ন নিজের একটি নাচের স্কুল দেয়ার। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত তিনি ভাড়া বাসায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে স্কুলটি শুরু করেন। কিন্তু এতে আপত্তি তোলেন এলাকার বখাটে ছেলে ইয়াশ রোহান ও তার বন্ধুরা! একদিন ইয়াশ দলবল নিয়ে সাফার স্কুল বন্ধ করতে হানা দেন। তবে পরে একটি অনুষ্ঠানে সাফাকে নাচতে দেখে প্রেমে পড়ে যান ইয়াশ। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘ড্রিম অ্যান্ড লাভ’।

safa+kabir+mbd-6

এতে সাফা কবিরের বিপরীতে ইয়াশ রোহান অভিনয় করেন। আরো রয়েছেন মিনাক্ষী, সিয়াম নাসিরসহ প্রায় ৭০ জন নৃত্যশিল্পী। আসছে ঈদুল আজহায় নাটকটি এনটিভিতে দেখা যাবে।

safa+kabir+mbd-ok-2

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.