Home / খেলা / ‘তোমরা আমাদের গর্বিত করেছো’ সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান
28 2

‘তোমরা আমাদের গর্বিত করেছো’ সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান

ঢাকা,  মঙ্গলবার ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | মাস্টারি সংবাদ

আইপিএলের অন্যতম পরিচিত মুখ সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান। গত রবিবার (২৬ মে) চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে দলের একপেশে হারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন কাব্য। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দলের এমন হারের পর ড্রেসিংরুমে গিয়ে প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন কাব্য। কী কথা বলেছেন সেই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

ফাইনালে হারলেও এই দলের ক্রিকেটারদের কোনো দোষারোপ করেননি মরান। বরং দল নিয়ে গর্বিত তিনি। তিনি বলেন, ‘তোমরা আমাদের গর্বিত করেছো। তোমরা কী ধরনের ক্রিকেট খেলেছো, সেটা কেকেআরও জানে। মন খারাপ করো না। ওইরকম মুখ করে থেকো না। আমরা গত মৌসুমে দশম হয়েছিলাম। এবার ফাইনাল খেললাম। এত মানুষ আমাদের সমর্থন জানাতে এলো। পরেরবার আরও শক্তিশালী হয়ে ফিরব।’

শিরোপা জিততে না পারলেও এবারের আইপিএলে সবচেয়ে আলোচিত দল ছিল হায়দরাবাদ। বেশির ভাগ ম্যাচেই দলটি ছাড়িয়েছে ২০০ রানের গণ্ডি। একাধিকবার আড়াই শ’ পার হতেও দেখা গেছে অরেঞ্জ আর্মিদের। এতে করে টি-টোয়েন্টি সংস্করণে রেকর্ডের ঝড় বয়ে গেছে।

বাংলাদেশ প্রতিদিন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …