Home / ফটো গ্যালারি / সাদী ও বিন্দিয়ার ‘লও ঈদ মোবারক বাদ’ আসছে
bindia+sadi+eid+mbd

সাদী ও বিন্দিয়ার ‘লও ঈদ মোবারক বাদ’ আসছে

bindia+sadi+eid+mbd-3

মাস্টারি বিডি । বাঁধন খান
ঢাকা । ১২ জুন ২০১৮ । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৪

এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসছে কন্ঠশিল্পী সাদী ও সা-রে-গা-মা-পা খ্যাত তারকা কন্ঠশিল্পী বিন্দিয়া খানের দৈত কন্ঠে ভিন্নধারার একটি ঈদের গান ‘লও ঈদ মোবারক বাদ’।

bindia+sadi+eid+mbd-2

গানটি লিখেছেন গীতিকার শাহ আলমগীর। সঙ্গীত সংযোজনে সাদি ও অয়ন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা ও পরিকল্পনাও করেছেন কন্ঠশিল্পী সাদী নিজেই।

গানটির নির্মাণ প্রসঙ্গে সাদী বলেন, ঈদ নিয়ে তেমন কেউ ভাবে না। তাই ঈদ নিয়ে এমন একটি গান বানাতে চাই যেন সবাই গানটি শোনে এবং মনে রাখে। আসলে আমরা নতুন কিছু উপহার দিতে যাচ্ছি। মিউজিক কম্পোজিশন থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত প্রতিটি ধাপে আমাদেরকে নতুন কিছু নিয়ে ভাবতে হয়েছে। আর এতে সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছেন প্রবাসী কবি লেখক ও গীতিকার শাহ আলমগীর।

bindia+sadi+eid+mbd-4

তিনি প্রবাসে থেকেও দেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত কুরবানীর ঈদে তার কথা ও সুরে ‘কুরবানীর ঈদ এলো’ শিরোনামে শ্রুতিমধুর একটি গান রিলিজ হয়েছে। ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছে গানটি।

bindia+mbd

এবারের ঈদের গানটি সম্পর্কে সাদী জানিয়েছেন, ঈদের দুদিন আগে গানটি মুক্তি পাবে। ভিন্নমাত্রার এ গানটি নিয়ে নির্মাণসংশ্লিষ্ট সবাই বেশ আশাবাদী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.