Home / ফটো গ্যালারি / ‘সব মানিকের জন্য স্কুল চাই’
Patshala+Poster+mbd-3

‘সব মানিকের জন্য স্কুল চাই’

Patshala+Poster+mbd-2

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০১ নভেম্বর ২০১৮ । ১৭ কার্তিক ১৪২৫

দশ বছরের এক মেধাবী পথশিশু মানিক। তার জীবন জয়ের অদম্য গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘পাঠশালা’। জীবনের রূঢ় বাস্তবতায় শৈশবেই স্কুল ছাড়তে হয় তাকে। জীবিকার তাগিদে চলে আসে ঢাকা। কাজ নেয় একটা গাড়ির ওয়ার্কশপে। সারাদিন খুঁটিনাটি কাজ, অমানবিক পরিশ্রম করেও স্কুলে পড়ার স্বপ্ন ছাড়ে না সে।

Patshala+Poster+mbd

মানিকের স্বপ্ন পূরণের লড়াইয়ে এগিয়ে আসে আট বছরের আরেক শিশু চুমকি। বিনিময়ে মানিকও তাকে শেখায় আজব সব জাদুমন্ত্র।

বাংলাদেশে অকালে স্কুল থেকে ঝরে পড়া মানিকের সংখ্যা কম নয়। মানিকদের শিক্ষাজীবনের নিশ্চয়তার বার্তা নিয়েই বানানো হয়েছে ‘পাঠশালা’, যার মূল শ্লোগান, ‘সব মানিকের জন্য স্কুল চাই’।

Patshala+Poster+mbd-5

রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় পাঠশালার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা। অন্যান্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

Patshala+Poster+mbd-4

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা জুটি ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম।

জার্মানি, কানাডা ও ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে ‘পাঠশালা’। এবার ২৩ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’।

Patshala+Poster+mbd-6

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্তির আগে ২০ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ারের আয়োজন করা হবে।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.