Home / ফটো গ্যালারি / সঞ্জয়ের জীবনের চাঞ্চল্যকর তথ্য নিয়ে নতুন ছবি!
sanjay+dutt+mbd-2

সঞ্জয়ের জীবনের চাঞ্চল্যকর তথ্য নিয়ে নতুন ছবি!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২২ জুলাই ২০১৮ । ০৭ শ্রাবণ ১৪২৫

রাজকুমার হিরানি পরিচালিত বলিউড সিনেমা ‘সঞ্জু’ মুক্তির পরপরই বক্স অফিসে সুপারহিটের তকমা জিতেছে। ভেঙেছে বহু ছবির রেকর্ড কালেকশনও।

তবে এই ছবি নিয়েও বেশ কিছু সমালোচনা হয়েছে। যেমন সঞ্জয় দত্তের জীবনটা সঠিকভাবে দেখানো হয়নি। তাকে নিরপরাধ প্রমাণের চেষ্টা হয়েছে। প্রথম স্ত্রী রিচা শর্মা ও দ্বিতীয় স্ত্রী রিয়া পিল্লাই, প্রথম সন্তান ত্রিশলা সম্পর্কেও সেভাবে কিছুই উল্লেখ ছিল না হিরানির ছবিতে। এড়িয়ে যাওয়া হয়েছে মাধুরী দীক্ষিতকে।

sanjay+dutt+mbd

একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নতুন ছবি বানানোর কথা নিশ্চিতও করেছেন রামু। তবে এ বিষয়ে সঞ্চয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও কিছুদিন আগে তার জীবনী গ্রন্থ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। মানে, নায়ক চান না সবকিছু প্রকাশ হোক। সে হিসেবে, সঞ্জুর আপত্তির বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। এখন দেখার বিষয় কোথাকার পানি কোথায় গড়ায়।

এদিকে, ‘সঞ্জু’র নাম ভূমিকায় অভিনয় করে নিজের পড়তি ক্যারিয়ারকে চাঙ্গা করে নিয়েছেন রণবীর কাপুর। এ ছবিতে আরো আছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, আনুশকা শর্মা, সোনম কাপুর, টাবু, ভিকি কৌশলসহ অনেকে।

ইংরেজি দৈনিকের ওই প্রতিবেদনে বলা হয়, সেই সঞ্জয় দত্তের জীবনকেই দর্শকের সামনে তুলে ধরবেন রাম গোপাল। সামনে আসবে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

সম্ভবত সেসব গল্প পর্দায় দেখাতে চান দক্ষিণী ও বলিউড সিনেমার নামকরা নির্মাতা রাম গোপাল ভার্মা। সূত্র : এবিপি আনন্দ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.