মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন | ঢাকা | ০২ আগস্ট ২০১৯ | ১৮ শ্রাবণ ১৪২৬
পালিত হলো সঙ্গীতশিল্পী নীনা সামান্তার জন্মদিন। নীনা সামান্তা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গানের অনুষ্ঠান ‘গুঞ্জন’-এর সফল পরিকল্পনাকারী এবং প্রযোজক হিসেবে বেশ সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছেন।

১ আগস্ট বৃহস্পতিবার সঙ্গীতজগতের প্রিয়মুখ নীনা সামান্তাকে নিয়ে জন্মদিনের আনন্দে মেতে ওঠেন তার বন্ধু, শুভার্থী ও প্রিয়জনেরা। পুষ্পাঞ্জলি প্রদান, কেককাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে পালিত হয় সঙ্গীতাঙ্গনের সদাহাস্যোজ্জ্বল মানুষ নীনা সামান্তার জন্মদিন। অনাড়ম্বর এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার-সুরকার ও সঙ্গীতপরিচালক হাসান মতিউর রহমান, জনপ্রিয় গীতিকার মিল্টন খন্দকার, ক্লোজআপ তারকা সাব্বির জামান, নওরীন, রাশেদ প্রমুখ।

নীনা সামান্তা গাইবান্ধা জেলা সদরে জন্মগ্রহণ করেন। বাবা মোকবুলুর রহমান ও মা আনোয়ারা বেগম। সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা নীনা সামান্তা বড়বোনের হাত ধরেই সঙ্গীতে পথচলা শুরু করেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত তালিকাভূক্ত ফোকশিল্পী তিনি। তবে সব ধরনের গানেই রয়েছে তার পারঙ্গমতা।গান করার পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গানের অনুষ্ঠান গুঞ্জন অত্যন্ত সুনামের সাথে পরিকল্পনা ও প্রযোজনা করছেন দীর্ঘ ১০ বছর ধরে। এ অনুষ্ঠানটি বাংলাদেশের জনপ্রিয় ও তারকা শিল্পীদের নিয়ে প্রচারিত হয়ে থাকে।

জন্মদিন সম্পর্কে নীনা সামান্তা বলেন, ‘দিনটি আমার কাছে স্পেশাল। তাই দিনটি আমি নিজের মতো করেই কাটাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এরইমধ্যে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হেড মাস্টার ভয়েস (এইচএম ভয়েস) ‘আমার সকাল বেলার পাখি’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে- যা শ্রোতা দর্শকদের মন কেড়েছে।

প্রসঙ্গত, ক্লোজআপ ওয়ান তারকা পুতুলের উপস্থাপনায় গানের সেলিব্রেট অনুষ্ঠান নিয়ে নীনা সামান্তা শিগগিরি হাজির হচ্ছেন শ্রোতা-দর্শকদের সামনে।
এইচএম ভয়েস’র পক্ষ থেকে নীনা সামান্তাকে জন্মদিনের শুভেচ্ছা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম