Home / খেলা / ব্রাজিল ব্রাজিলই…
Brazil+kostarika+mbd-4

ব্রাজিল ব্রাজিলই…

Brazil+kostarika+mbd-6

মাস্টারি বিডি ।
স্পোর্টস ডেস্ক । ২২ জুন ২০১৮ । ০৮ আষাঢ় ১৪২৫

বিশ্বকাপে ‘ই’গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয়ে ব্রাজিল প্রথমার্ধের খেলায় বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোনো গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধ শেষ অতিরিক্ত সময়ে কুটিনহোর ও নেইমারের গোলে কোস্টারিকাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

Brazil+kostarika+mbd-2

সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬ টায়। ম্যাচের ৩ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিলেন ব্রাজিলের ফিলিপে কুটিনহো। কিন্তু বক্সের সামনে থেকে বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি। ১৩ মিনিটে লিড নেওয়ার ভালো একটি সুযোগ এসেছিল কোস্টারিকার সামনে। ডান দিক থেকে দারুণ একটি পাস দিয়েছিলেন বোর্গেস। কিন্তু বক্সের ভেতর থেকে বল পোস্টের বাইরে দিয়ে মারেন গাম্বোয়া। ২৬ মিনিটে মার্সেলোর নিচু পাস নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু অফ সাইডের কারণে গোলটা বাতিল করেন রেফারি।

Brazil+kostarika+mbd-5

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসির উইঙ্গার উইলিয়ানের বদলি হিসেবে জুভেন্টাসের মিডফিল্ডার ডগলাস কস্তাকে মাঠে নামিয়েছেন ব্রাজিলের কোচ তিতে। ৪৮ মিনিটে ফাগনারের ক্রস থেকে জোরালো হেড নিয়েছিলেন জেসুস। কিন্তু বল বারে লেগে ফিরলে হতাশ হতে হয় ব্রাজিল সমর্থকদের। ৫৬ মিনিটে পাওলিনহোর নিচু ক্রসে বক্সের সামনে থেকে শট নিয়েছিলেন নেইমার। তবে কর্নারের বিনিময়ে কোস্টারিকাকে রক্ষা করেন গোলরক্ষক নাভাস।

Brazil+kostarika+mbd

৭২ মিনিটে ভালো একটি সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। গাম্বোয়ার ভুলে বক্সের সামনে বল পেয়েছিলেন নেইমার। ২০ গজ দূর থেকে দারুণ একটি বাঁকানো শটও নিয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড। কিন্তু পোস্ট ঘেঁষে চলে যায় বলটি। ৭৯ মিনিটে গঞ্জালেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে নেইমার বক্সের ভেতরে পড়ে গেলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কোস্টারিকার খেলোয়াড়দের আবেদনে সিদ্ধান্ত যায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কাছে। ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন রেফারি। ফাউল ছিল না বলে নেইমারকে হলুদ কার্ড দেখানো হয়।

Brazil v Costa Rica: Group E - 2018 FIFA World Cup Russia

নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর্যন্ত ব্রাজিলকে গোলবঞ্চিত রেখেছিল কোস্টারিকা। কিন্তু যোগ করা সময়ে কপাল পোড়ে তাদের। ম্যাচের ৯১ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কুতিনহো। আর শেষ বাঁশি বাজার এক মিনিট আগে নেইমার গোল করলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

ব্রাজিল একাদশ : অ্যালিসন, ফাগনার, সিলভা, মিরান্ডা, মার্সেলো, কাসেমিরো, পাওলিনহো, কুটিনহো, উইলিয়ান, হেসুস, নেইমার।

কোস্টারিকা একাদশ : নাভাস, দুয়ারতে, গঞ্জালেজ, অ্যাকস্তা, গাম্বোয়া, বোর্গেস, গুজমান, কালভো, রুইজ, ভেনেগাস, উরেনা।

প্রসঙ্গত, নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। আর কোস্টারিকা সার্বিয়ার কাছে হেরে যায় ১-০ গোলে।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.