Home / অপরাধ / শিশু জিহাদের মৃত্যুর দায়ে ৪ জনের ১০ বছর করে কারাদণ্ড
jihad+case+mbd-f

শিশু জিহাদের মৃত্যুর দায়ে ৪ জনের ১০ বছর করে কারাদণ্ড

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ মার্চ ২০১৭ । ১৭ ফাল্গুন ১৪২৩

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে মাঠে পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে শিশু জিহাদের (৪) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চার জনের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ছাড়া তাদের ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আসামিদের আরো দুই বছর কারাভোগ করতে হবে।

রোববার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি।

jihad+case+mbd

এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।

রায়ে সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শওকত আলম সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ঠিক করেন আদালত।

মামলাটিতে রাষ্ট্রপক্ষে নিহতের বাবা বাদী নাসির উদ্দিন ফকিরসহ ১১ জন সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষে রেলওয়ের ঢাকার বিভাগীয় প্রকৗশলী হামিদুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদ করিম এবং রেলওয়ের পরিচালক (প্রকৌশল) আব্দুল হক সাফাই সাক্ষ্য প্রদান করেন।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলা ৩ টায় শিশু জিহাদ পাইপের মধ্যে পড়ে যায়। মিডিয়ার মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ফকির ২০১৪ সালের ২৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 7 26 444

জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস জুলাই আন্দোলনের সময় স্নাইপার অস্ত্রের ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published.