Home / উৎসব ও সংস্কৃতি / শিল্পকলায় যাত্রাপালা
jatrapala+shilpakala+academi+mbd-1

শিল্পকলায় যাত্রাপালা

মাস্টারি বিডি । শাহানা পারাভীন
প্রতিবেদন । ঢাকা । ২৪ এপ্রিল ২০১৯ । ১১ বৈশাখ ১৪২৬

‘যাত্রাশিল্পের নবযাত্রা’ শীর্ষক পাঁচটি নতুন যাত্রা প্রযোজনা নিয়ে আজ বুধবার ২৪-২৬ এপ্রিল তিনদিনব্যাপী ‘যাত্রা উৎসব ২০১৯’ ও ‘যাত্রাপালার বিবেক’ শীর্ষক গবেষণাধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উদ্বোধনী অনুষ্ঠিত হবে।

উৎসবের সার্বিক আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।

jatrapala+shilpakala+academi+mbd

প্রথম দিন আজ বুধবার ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে যাত্রাপালা- ‘এক যে ছিল মহারানি’; পালাকার মিলন কান্তি দে; নির্দেশনাও দিয়েছেন খ্যাতনামা যাত্রা ব্যক্তিত্ব মিলন কান্তি দে। এটি একটি দেশ অপেরা প্রযোজনা। একই দিন আরেকটি যাত্রাপালা অনুষ্ঠিত হবে; সেটি হচ্ছে- ‘দ্বীপের নাম আন্ধারমানিক’; পালাকার মামুনুর রশিদ; নির্দেশনা ‍দিয়েছেন হাবিব সরোয়ার। এটি প্রযোজনা করেছে জয়যাত্রা। আগামীকাল বৃহস্পতিবার ২৫ এপ্রিল যথারীতি দুটি পালা অনুষ্ঠিত হবে। তা হলো- ‘দুই বিঘা জমি’; পালাকার শ্যামল দত্ত; নির্দেশনা তাপস সরকার; লোক নাট্যগোষ্ঠী প্রযোজনা করেছে এটি। এরপর পালা সোহরাব রুস্তম। পালাকার ড. আমিনুল ইসলাম রেজা আবিদ। প্রযোজনা করেছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়। শুক্রবার ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে যাত্রাপালা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। পালাকার আমিনুর রহমান সুলতান। নির্দেশনা ও পরিকল্পনা আল জাবির। এটি প্রযোজনা করেছে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
এরপর রয়েছে বাংলাদেশের প্রখ্যাত যাত্রাপালার বিবেক-এর গান নিয়ে অনুষ্ঠান ‘যাত্রাপালার বিবেক’। এটির সমন্বয়ক হিসেবে থাকবেন মিলন কান্তি দে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …

Leave a Reply

Your email address will not be published.