Home / ফটো গ্যালারি / শাবি ভর্তি পরীক্ষার ফল বেরিয়েছে
sstu+mbd-3

শাবি ভর্তি পরীক্ষার ফল বেরিয়েছে

মাস্টারি বিডি ডটকম ।
সিলেট । ২১ নভেম্বর ২০১৭ । ০৭ অগ্রহায়ণ ১৪২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টায় ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের কাছে ফলাফল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি আবদুল গণিসহ সংশ্লিষ্টরা।

ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম জানান, সোমবার রাতে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT ROLL লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sust.edu/admission পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এবছর ২৮টি বিভাগে মোট ১ হাজার ৬৮৯টি আসনের বিপরীতে আবেদন করে ৫২ হাজার ২৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৪ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 7 2026 777

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে …

Leave a Reply

Your email address will not be published.