মাস্টারি বিডি ।
ঢাকা । ০৯ জুন ২০১৮ । ২৬ জ্যৈষ্ঠ ১৪২৪
এবারও জোড়া ছবি নিয়ে ঈদে বড় পর্দায় হাজির হচ্ছেন শাকিব খান ও শবনম বুবলী জুটি।
আর শুধু কি বড় পর্দায়? পাশাপাশি ছোট পর্দাতেও দেখা যাবে হালের এই আলোচিত জুটিকে।

‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’ নামক একটি অনুষ্ঠান নিয়ে টিভি পর্দায় হাজির হবেন তারা। এরই মধ্যে কক্সবাজারে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে।
সবচে মজার ব্যাপার হচ্ছে- এ অনুষ্ঠানে শাকিব ও বুবলী দু’জনই উপস্থাপক আবার তারা দু’জনই অতিথিও বটে। অর্থাৎ আলাদা করে কোনও উপস্থাপক থাকছে না। নিজেরাই একে অন্যের জীবনের অনেক অপ্রকাশিত তথ্য দর্শকদের জানাবেন। এমন কি ভিন্নভাবে তাদের কাজের পেছনের গল্পও তুলে ধরবেন জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা শাকিব খান ও শবনম বুবলী।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।
ঈদের দিন বিকেল ৫ টা ১৫ মিনিটে বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এই ঈদে শাকিব-বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘সুপার হিরো’ মুক্তি পেতে যাচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম