ঢাকা, শুক্রবার ০৬ জুন ২০২৫ মাসস
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এবার লিচুর ভালো ফলন হয়েছে।
ক্রেতারা বাজারের পরিবর্তে পরিবার–পরিজন নিয়ে লিচু কিনতে বাগানে যাচ্ছেন। এতে ভালো দাম পেয়ে খুশি চাষি ও ব্যবসায়ীরা।

উপজেলার কৃষি কর্মকর্তারা বলেন, উপজেলায় মাটির গুণগত মান ভালো হওয়ায় সব ধরনের ফসলের ভালো ফলন হয়।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটনাই জাতের লিচু পাইকারিতে প্রতি হাজার ২ হাজার ৮০০ থেকে সাড়ে ৩ হাজার টাকা। খুচরায় ১০০ লিচু ৩৫০ থেকে ৪০০ টাকা, প্রতি হাজার বোম্বে লিচু পাইকারিতে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা এবং খুচরা ১০০ লিচু ৪০০ থেকে ৫০০ টাকা, চায়না–টু ও চায়না–থ্রি লিচু প্রতি হাজার পাইকারিতে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা এবং খুচরা ১০০ লিচু ৬০০ থেকে ৮০০ টাকা।
পাহাড়পুর ইউনিয়নের লিচু ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, ৬টি লিচুবাগানে ১৮৫টি গাছের মধ্যে ৮৫টি গাছে লিচু এসেছে। ক্রেতারা বাগানে এসে লিচু কিনছেন। তাই তিনি ভালো দাম পাচ্ছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম