Home / আন্তর্জাতিক / রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার নিশ্চয়তা নেই : ডোনাল্ড ট্রাম্প
Donald Trump

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার নিশ্চয়তা নেই : ডোনাল্ড ট্রাম্প

…তিনি রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চান, কিন্তু রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন কিনা, তা বলতে পারছেন না…

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক। ২৮ জানুয়ারি ২০১৭ । ১৫ মাঘ ১৪২৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  তিনি রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চান, কিন্তু রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন কিনা, তা বলতে পারছেন না।

শনিবার দুই দেশের নেতা প্রথমবারের মতো টেলিফোনে আলাপ করেন। সেখানে পারস্পরিক সম্পর্ক আর জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প বলছেন, ‘এখনো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলার মতো সময় আসেনি। সামনে কি ঘটবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা সব দেশের সঙ্গেই চমৎকার সম্পর্ক চাই, যদিও সেটা সম্ভব হবে না, হয়তো অনেক দেশের সঙ্গেই সেটা শেষ পর্যন্ত সম্ভব হবে না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রয়েছে, রাশিয়া, চীন ও অন্য দেশের সঙ্গেও তেমন সম্পর্ক হলে তা খুবই ভালো হবে। যুক্তরাজ্যের সঙ্গে তাদের যে গভীর সম্পর্ক রয়েছে, তা অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।’

অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে চরম কড়াকড়ি আরোপ করে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশ জারি করেছেন। হোয়াইট হাউজ দাবি করেছে ইসলামপন্থী উগ্র সন্ত্রাসীদের প্রবেশ রুখতেই এই এ আদেশ জারি করা হয়েছে।

এদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচ বহন নিয়ে বৈরিতার মাঝে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প।

তিনি বলছেন, তাদের মধ্য বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়ছে এবং সামনের মাসগুলোয় মেক্সিকোর সঙ্গে আরো আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.