Home / বিনোদন / নাটক / রাবেয়া খাতুনের গল্পে ঈদের নাটক ‘অমিত্রাক্ষর’
amitraksar+mbd

রাবেয়া খাতুনের গল্পে ঈদের নাটক ‘অমিত্রাক্ষর’

amitraksar+mbd-4

…জাফর ও জোলেখার বিয়ে পারিবাকিভাবে ঠিক হয়ে আছে। ওরাও একে অপরকে গভীরভাবে ভালোবাসে। ওদের বয়সের ১০ বছর পার্থক্যটা মাঝে মধ্যে জটিলতার সৃষ্টি করে। জাফর ভালোবাসার গভীরতায় যতটাই ঘনিষ্ঠ হতে চায় জোলেখা ততই আড়ষ্ট আচরণ করে। কারণ শরীরে বাড়ন্ত হলেও মানসিকভাবে সে কৈশোরকে পেরোতে পারছিল না তখনও। তার চোখে প্রেম স্বর্গীয়।…

মাস্টারি বিডি ।
ঢাকা । ৩০ মে ২০১৮ । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৪

এবারের ঈদের জন্য রাবেয়া খাতুনের উপন্যাসের গল্প নিয়ে আবুল হায়াৎ নির্মাণ করেছেন নাটক ‘অমিত্রাক্ষর’। অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত। মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও সাজ্জাদ। আরও অভিনয় করেছেন শিরীন আলম, মাসুম আজিজ প্রমুখ।

amitraksar+mbd-3

পাঠকদের কাছে পরিচিত, সমাদৃত ও নন্দিত কথাসাহিত্যিক হিসেবে রাবেয়া খাতুন সমধিক পরিচিত হলেও তিনি এক সময় শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। তার প্রকাশিত পুস্তকের সংখ্যা একশ’রও বেশি। এর মধ্যে রয়েছে উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনী, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। তার গল্পে রেডিও, টিভিতে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক, জীবন্তিকা, সিরিজ নাটক এবং চলচ্চিত্রও নির্মিত হয়েছে কয়েকটি। তিনি মূলত বাংলাদেশের ভ্রমণসাহিত্যের প্রধানতম লেখক হলেও প্রথমত তিনি ঔপন্যাসিক।

amitraksar+mbd-2

নাটক ‘অমিত্রাক্ষর’-এর গল্পে দেখা যাবে, জাফর ও জোলেখার বিয়ে পারিবাকিভাবে ঠিক হয়ে আছে। ওরাও একে অপরকে গভীরভাবে ভালোবাসে। ওদের বয়সের ১০ বছর পার্থক্যটা মাঝে মধ্যে জটিলতার সৃষ্টি করে। জাফর ভালোবাসার গভীরতায় যতটাই ঘনিষ্ঠ হতে চায় জোলেখা ততই আড়ষ্ট আচরণ করে। কারণ শরীরে বাড়ন্ত হলেও মানসিকভাবে সে কৈশোরকে পেরোতে পারছিল না তখনও। তার চোখে প্রেম স্বর্গীয়। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। নাটকটি ঈদুল ফিতরের দ্বিতীয় দিন চ্যানেল আই-এ রাত ৭ টা ৪০ মিনিটে প্রচার হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.