Home / জাতীয় / রাজশাহীতে দুই দিনব্যাপী পোষা পাখি মেলা শুরু
pakhimelarajshahimbd

রাজশাহীতে দুই দিনব্যাপী পোষা পাখি মেলা শুরু

মাস্টারি বিডি ডটকম
রাজশাহী । ২৫ নভেম্বর ২০১৬ । ১১ অগ্রহায়ণ ১৪২৩

রাজশাহী নগরীতে আজ শুক্রবার দুইদিনব্যাপী খাঁচায় পোষা পাখির মেলা শুরু হয়েছে।
শহীদ কামরুজ্জামান ক্রসিংয়ে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ফেস বার্ড অ্যাসোসিয়েশন অব রাজশাহী (সিবিএআর)-এ পাখি মেলার আয়োজন করে। সংবাদ বাসস-এর।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপরাধ ও অপারেশন) নিসারুল আরিফ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন সিবিএআর সদস্য ফেরদৌস আরা মুন্নি।

পশুপালন এবং ভেটেনারি সায়েন্স বিভাগের উপপ্রধান ড. হেমায়েতুল ইসলাম, বরেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সুজিত কুমার ভদ্র, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার ফরহাদ আলী মিয়া, সিবিএআর সভাপতি মোকাদ্দাস আলী এবং সাধারণ সম্পাদক আসিফুর রহমান সজল বক্তব্য রাখেন।

বক্তারা অনুষ্ঠানে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষার আহ্বান জানান। তারা এ অঞ্চলে জীব বৈচিত্র্য রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সিবিএআর’এর ১৫ জনের বেশি সদস্য মেলায় ৩০ প্রজাতির পাখি প্রদর্শন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

122222

মঙ্গলবার রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী

১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩। মাসস রাজধানী ঢাকায় আগামী মঙ্গলবার চালু হচ্ছে বাংলাদেশ সড়ক …

Leave a Reply

Your email address will not be published.