Home / উদ্যোগ / রাঙ্গামাটিতে দিনব্যাপী শিক্ষামেলা
rangamati+shiksha+mela+mbd

রাঙ্গামাটিতে দিনব্যাপী শিক্ষামেলা

মাস্টারি বিডি ডটকম
রাঙ্গামাটি । ২৩ সেপ্টেম্বর ২০১৭ । ০৮ আশ্বিন ১৪২৪

রাঙ্গামাটি জেলায় আজ দিনব্যাপী শিক্ষা মেলা হয়ে গেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সেভাবে গড়ে তুলতে হবে।

আজ শনিবার সকালে রাঙামাটি বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে শিক্ষা মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই স্কুলের অধ্যক্ষ সুমনী আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার ভূমি কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদা আক্তার, স্কুলের উপাধ্যক্ষ মো. পারভেজুল ইসলাম সুমন, ওই স্কুলের বিভিন্ন শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসময় প্রধান অতিথি স্কুল কর্তৃপক্ষকে দু’টি কম্পিউটার উপহার দেয়ার ঘোষণা দেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 4 26 4444

জবিতে হেলমেট পরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

ঢাকা, বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২৬ মাসস পলেস্তারা খসে পড়ে আহত হওয়ার ভয়ে হেলমেট পরে পরীক্ষায় অংশ নিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published.