Home / ফটো গ্যালারি / যৌনতা নাকি ধর্মীয় অনুভূতি- কোন বিতর্কে জড়ালেন সানি লিওন?
sunny+mbd

যৌনতা নাকি ধর্মীয় অনুভূতি- কোন বিতর্কে জড়ালেন সানি লিওন?

মাস্টারি বিডি
ঢাকা । ১৬ জুলাই ২০১৮ । ০১ শ্রাবণ ১৪২৫

এক সময় পর্নো সিনেমায় কাজ করলেও এখন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী সানি লিওন। এবার তার জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা। নাম ‘করনজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’। সিনেমাটি মুক্তি পেলো আজ। কিন্তু তার আগেই এই বায়োপিক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর এ বিতর্কের প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন এসে পড়ে।

মুক্তির আগেই সানি লিওনের বায়োপিক বিতর্কের কারণ কী?

যৌনতা নাকি ধর্মীয় অনুভূতি? আসলে কোন বিতর্কে পড়লেন সানি লিওন?

Sunny+Leon+mbd

না যৌনতা নয়। ছবিটির কোনো দৃশ্য নিয়েও নয় কোনো বিতর্ক, বরং নাম নিয়েই তৈরি হয়েছে জটিলতা। এই ছবির নাম থেকে ‘কৌর’ শব্দটি বাদ দেয়ার দাবি তুলেছে শিরোমনি গুরুদুয়ারা পারবন্ধক কমিটি (এসজিপিসি) এবং একটি শিখ নারী সংগঠন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

sunny+lion-7

এসজিপিসির মুখপাত্র দিলজিৎ সিং বেদি সংবাদমাধ্যমে বলেন, কৌর খুবই সম্মানজনক একটি নাম, শিখ নারীদের এই নামকরণ করেন শিখ গুরুরা। যে ব্যক্তি শিখ গুরুদের শিক্ষা অনুসরণ করেন না, এই নাম তারা ব্যবহার করতে পারবে না। নামটি ব্যবহারের ফলে শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হতে পারে। শিখরা সানি লিওনকে এই নাম ব্যবহার করতে দেবে না। ‘কৌর’ পদবি ব্যবহার করার জন্য সানি লিওনকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে বলেও জানায় সংস্থা।

sunny+lion-6

সানি লিওনের জীবন নিয়ে দর্শকের মনেও রয়েছে কৌতূহল। দর্শকের মনে সেই কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে কয়েকদিন আগে প্রকাশিত হওয়া সানির বায়োপিকের ট্রেইলার। এতে কিশোর বয়স থেকে বলিউডে পা রাখার সময় পর্যন্ত সানি লিওনের জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। আসলে কী সেই ঘটনা? তা কি ভারত ও বিশ্বের সিনে দর্শকদের হজমে সত্যিই গণ্ডগোল বাধাবে!
সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.