Home / উদ্যোগ / ‘যে কোন মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হবে’
igp+jabed+patwari+mbd-ok

‘যে কোন মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হবে’

মাস্টারি বিডি ডটকম ।
চাঁদপুর । ১৫ ফেব্রুয়ারি ২০১৮ । ০৩ ফাল্গুন ১৪২৪

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, যে কোন মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জঙ্গিবাদ বাধা হয়ে দাঁড়িয়েছিলো। কিন্তু বাংলাদেশ পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।
বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। খবর বাসস-এর।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরউজ্জামান, চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী।

আইজিপি বলেন, দেশের থানাগুলোকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্র হিসেবে রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে। আর এ জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন। কারণ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানের বাস্তবরূপ তখনই হবে, যখন সেবা নিয়ে নারী, শিশু ও সাধারণ মানুষ থানা থেকে হাসিমুখে বের হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের দর্পণ। আপনাদের লেখনির মাধ্যমে মানুষ তার ভুল বুঝে নিজেকে সুধরে নিতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

দেশে ২ লাখ পুলিশ সদস্য কর্মরত রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, এদের মধ্যে যে সব পুলিশ সদস্য ভাল কাজ করবে তাদের বিষয়ে আপনারা লিখবেন। কারণ একজন ভাল কাজ করে প্রশংসা পেলে অন্যরা ভাল কাজ করার জন্য উৎসাহিত হবে। আবার যারা ভুল করবে অথবা অপরাধের সঙ্গে জড়িত হবে তাদের ভুলগুলোও গঠনমূলকভাবে তুলে ধরবেন। এতেও তারা নিজেদের ভুল ও অনিয়ম থেকে সরে আসবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

317 2026 3333

হবিগঞ্জে নাসীরুদ্দীন, সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে ছাত্রদলের হত্যাচেষ্টা মামলা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ । মাসস হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published.