Home / উদ্যোগ / মেহেরপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৮ কিলোমিটার তালের বীজ রোপণ
meherpur+pulm+tree+planting+mbd

মেহেরপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৮ কিলোমিটার তালের বীজ রোপণ

মাস্টারি বিডি ডটকম
মেহেরপুর । ০৯ সেপ্টেম্বর ২০১৭ । ২৫ ভাদ্র ১৪২৪

গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ উন্নয়নে শুক্রবার মেহেরপুর ভৈরব নদের দুই পাড়ে ৮ কিলোমিটার এলাকা জুড়ে ২ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযমের আহবানে জেলা শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তালের বীজ রোপনে অংশগ্রহণ করেন। গোভিপুর ঘাট থেকে বন্দর পর্যন্ত নদের দুই পাড়ে তালের বীজ রোপণ করা হয়। সাংবাদিক তোজাম্মেল আযম বীজ রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। সংবাদ বাসস-এর।

তার আগে নদপাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আলআমিন, মহাজনপুর কলেজের প্রভাষক শামীম জাহাঙ্গীর সেন্টু, মেহেরপুর পৌর কলেজের প্রভাষক মাসুদ আহমেদ, অ্যাডভোকেট আবদুল মুকিদ, ব্যাংকার হুমায়ুন কবির, ক্রীড়া সংগঠক শামীমুল বাশার, সাবেক ফুটবলার ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক জুয়েল।

আগামী শুক্রবার আরো ২ হাজার বীজ রোপনের ঘোষণা দেয়া হয়েছে।
বক্তারা বলেন- তালগাছ হবে আগামী দিনের কৃষি, কৃষক ও পরিবেশের পরমবান্ধব। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে বন্যা, জলোচ্ছ্বাস, আইলা, সিডর, নার্গিস, শেফালী মোকাবেলায় তালগাছ মাথা উঁচু করে বুক পেতে দেবে মানব আর মানব বসতি রক্ষায়। শুধু এতেই শেষ নয়, পাখিরা নিরাপদ নিবিড় আবাস গড়বে তালগাছের নিবিড় বনায়নে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.