Home / জাতীয় / মুক্তিযোদ্ধা, এতিম ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার
president+ifter+mbd

মুক্তিযোদ্ধা, এতিম ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ জুন ২০১৭ । ১৮ জৈষ্ঠ্য ১৪২৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, ওলেমা-মাশায়েখ, এতিম ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইফতারের আয়োজন করেন।

বঙ্গভবনের দরবার হলে আয়োজিত ইফতার মাহফিলে আগত অতিথিদের সঙ্গে রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম এম সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিপুল সংখ্যক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট আলেম ওলামা, বিভিন্ন এতিমখানার এতিম শিশুরা ও বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা ইফতারে যোগ দেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …

Leave a Reply

Your email address will not be published.