Home / আন্তর্জাতিক / মিয়ানমার ৭ হাজার রোহিঙ্গাকে ভেরিফিকেশন কার্ড প্রদান করেছে
rohingya+rakhain+mbd

মিয়ানমার ৭ হাজার রোহিঙ্গাকে ভেরিফিকেশন কার্ড প্রদান করেছে

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ৩১ অক্টোবর ২০১৭ । ১৬ কার্তিক ১৪২৪

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাত হাজারের বেশি রোহিঙ্গাকে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড দেওয়া হয়েছে। গত ১ অক্টোবর থেকে জাতীয় যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়।
গত রবিবার মিয়ানমার কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ অনুযায়ী এই প্রক্রিয়া শুরু হয়। রাখাইনের অভিবাসন ও জনসংখ্যাবিষয়ক বিভাগের পরিচালক উ অং মিন জানান, প্রদেশটির যেসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে সেখানে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে এ প্রক্রিয়া চলছে।
এক কর্মকর্তা জানান, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন অুনযায়ী কার্ড দেওয়া হচ্ছে। যদিও ওই আইনটি বিতর্কিত বলে সমালোচনা চলছে। ওই আইনে মিয়ানমারের প্রায় ১০ লাখ রোহিঙ্গার নাগরিকত্ব অস্বীকার করা হয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26 1

এলজিইডিতে অনুষ্ঠিত হলো সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি বিষয়ে আলোচনা সভা

 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সৌর বিদ্যুৎ, …

Leave a Reply

Your email address will not be published.