
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১১ সেপ্টেম্বর ২০১৮ । ২৭ ভাদ্র ১৪২৫
এবার জন্মদিনেই নতুন চমক নিয়ে আসছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অর্থাৎ এবার নতুন পরিচয়ে সামনে আসছেন এই নায়িকা। ব্যবসায় নাম লেখাতে চলেছেন তিনি। আগামী মাসেই একটি ফ্যাশন হাউজ খুলতে যাচ্ছেন তিনি।

এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ফ্যাশন হাউজ ব্যবসার প্রতি বেশ টান ছিলো। একটা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখতাম। যেখানে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। সেই ভাবনা থেকেই ফ্যাশন হাউসের পরিকল্পনা করি। এখন আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
মাহি বলেন, আমার এ ফ্যাশন হাউসের নাম হবে ‘ভারা’।

তিনি আরও বলেন, আগামী ২৭ অক্টোবর জন্মদিনেই উদ্বোধন করব এই ফ্যাশন হাউজ। এটার জন্য এখন আমাকে একটু সময় দিতে হচ্ছে। নারী-পুরুষ ও শিশুদের জন্য পোশাক থাকবে এখানে। আর এগুলো তৈরি করবেন স্থানীয় অভিজ্ঞ নারী কর্মীরা।

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে গেল ঈদে চিত্রনায়িকা মাহিয়া মাহির দুই ছবি মুক্তি পেয়েছে। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছেন এ নায়িকা।
সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম