Home / ফটো গ্যালারি / মাধ্যমিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা
World+bank+bd+agriment+mbd

মাধ্যমিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা

মাস্টারি বিডি
ঢাকা । ১৪ আগস্ট ২০১৮ । ৩০ শ্রাবণ ১৪২৫

সরকার দেশের মাধ্যমিক শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ ও মঞ্জুরি হিসেবে ৫২০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।

‘ট্রান্সফর্মিং সেকেন্ডারি এডুকেশন ফর রেজাল্টস (টিএসইআর)’ শীর্ষক এই প্রকল্পে ৬ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ১৩ মিলিয়ন শিক্ষার্থী উপকৃত হবে।

WB+secendary+education+mbd

সোমবার শেরেবাংলানগরে ইআরডি সম্মেলন কক্ষে এই প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়।
ইআরডি সচিব কাজী শফিকুল আজম ও বিশ্বব্যাংক ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজাশ্রী পারালকার নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এতে পাঠদান ও শিক্ষার্থীদের মেধার বিকাশ হবে। বিশেষ করে এ প্রকল্পে ছাত্রী ও গরীব শিক্ষার্থীরা উপকৃত হবে।

বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজাশ্রী এসময় বলেন, শিক্ষার অগ্রযাত্রায় বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.