Home / জাতীয় / মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
sdmbd

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

মাস্টারি বিডি ডটকম
মাদারীপুর । ১৩ জানুয়ারি ২০১৭ । ৩০ পৌষ ১৪২৩

মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মলাই ফরাজীর ছেলে বায়েজিদ ফরাজী (১২), দক্ষিণ কাউখরি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে হাসান মাতুব্বর (১১) ও উত্তর কাউখরি গ্রামের হারুন মাতুব্বর ছেলে শিপন মাতুব্বর।

মাদারীপুর সদর মডেল থানার এসআই শ্যামল ঘোষ জানান, বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিববহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে প্রথমে ধাক্কা লাগলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। অপর দিকে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলে নসিমনের ৩ যাত্রী নিহত ও বাসের ১০ যাত্রী আহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.