মাস্টারি বিডি ডটকম
মাগুরা । ০৩ জুন ২০১৭ । ২০ জৈষ্ঠ্য ১৪২৪
মাগুরা জেলায় শনিবার সনাতন হিন্দু সম্প্রদায়ের যুগাবতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারির ১২৭তম তিরোধান দিবস স্মরণ উৎসব উপলক্ষে শহরে মঙ্গল শোভাযাত্রা করেছে ভক্তবৃন্দ।
আজ সকালে শহরের নতুন বাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারি সেবক সংঘ ও শহরের দড়ি মাগুরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারির মন্দির কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ৮ টার দিকে ‘জয় বাবা লোকনাথ’ ধ্বনি উচ্চারণের সাথে সাথে হাজার হাজার ভক্ত নেচে গেয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। এ সময় ডংকা, কাঁশি, ঝাঁঝসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন ভক্তরা।
পরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয় এ স্মরণ উৎসব। এরপর শহরের দড়ি মাগুরায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারি নির্মিতব্য মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এড. সাইফুজ্জামান শিখর। এ সময় অপূর্ব কুমার সাহার সভাপেিত্ব উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবা আশ্রমের অধ্যক্ষ মহারাজ চিন্ময়ন্দ দাস, দরিমাগুরা আশ্রমের অধ্যক্ষ ভনানন্দ দাস প্রমুখ।-বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম