
মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০২ নভেম্বর ২০১৮ । ১৮ কার্তিক ১৪২৫
৬ নভেম্বর মুক্তি পাচ্ছে অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত ছবি ‘স্বপ্নের ঘর’। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মম’র সহশিল্পী আনিসুর রহমান মিলন। এ ছবিতে নতুনরূপে নিউ লুকে দর্শক মমকে দেখতে পাবেন।

আবার পরের সপ্তাহেই অর্থাৎ ১৬ নভেম্বর মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত সিনেমা ‘দহন’।
অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর পরপর দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে।

‘স্বপ্নের ঘর’ সিনেমায় মম অভিনয় করেছেন ‘মারিয়া’ এবং ‘দহন’ সিনেমায় ‘মায়া’ চরিত্রে।
এ প্রসঙ্গে মম বলেন, দুটি সিনেমার গল্প দুই রকম। এরই মধ্যে এর ট্রিজারও প্রকাশ পেয়েছে। ‘স্বপ্নের ঘর’ সম্পূর্ণ ভৌতিক সিনেমা। এর আগে দর্শক এই ধরনের সিনেমা বাংলাদেশে আগে দেখেননি। দুটি সিনেমা নিয়ে অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে।

এ ছাড়া মম শিহাব শাহীন পরিচালিত ‘মন ফড়িং’ সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই শুরু হবে এর কাজ। ছবিতে অভিনয়ের পাশাপাশি মম অঞ্জন আইচের রচনা ও নির্দেশনায় ‘রূপার সমুদ্র’, ‘আহা কক্সবাজার’ এবং ‘ক্রমশ তোমার গল্প’ নাটকে অভিনয় করার কথা রয়েছে। এর শুটিং হবে কক্সবাজারে।

মম জানিয়েছেন, শুটিং শেষে আগামী ৫ নভেম্বর ঢাকায় ফিরেই ‘স্বপ্নের ঘর’ ও ‘দহন’-এর প্রচারে নামবেন তিনি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম