Home / আন্তর্জাতিক / ভূমিকম্পে এভারেস্টের উচ্চতা কমেছে কিনা মেপে দেখবে ভারতের জরিপ বিভাগ
evarest+mbd-f

ভূমিকম্পে এভারেস্টের উচ্চতা কমেছে কিনা মেপে দেখবে ভারতের জরিপ বিভাগ

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৫ জানুয়ারি ২০১৭ । ১২ মাঘ ১৪২৩

নেপালে দুই বছর আগে সংঘটিত ভূমিকম্পে হিমালয়ের তথা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গেছে কিনা, তা মেপে দেখার উদ্যোগ নিয়েছে ভারতের জরিপ বিভাগ।

সার্ভে অব ইন্ডিয়া মঙ্গলবার ঘোষণা করেছে, নেপালের ওই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতার সত্যি কোন পরিবর্তন হয়েছে কিনা তা তারা দ্বিতীয়বারের মতো মেপে দেখা হবে।

কিছু বিজ্ঞানী সেই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতা কমে গেছে বলে বিশ্বাস করেন উল্লেখ করে ভারতের সার্ভেয়ার জেনারেল স্বর্ণ সুব্বা রাও বলেন, আগামী দু’মাসের মধ্যেই নেপাল-চীন সীমান্ত এলাকায় অবস্থিত মাউন্ট এভারেস্টে এ লক্ষ্যে একটি জরিপ দল পাঠানো হবে।

৬২ বছর আগে ভারতের একটি জরিপে এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৮ ফুট, বা ৮ হাজার ৮৪৮ মিটার বলা হয়েছিল। এটিই এভারেস্টের স্বীকৃত উচ্চতা বলে মানা হয়।

চীনের একটি সরকারি রিপোর্ট বলেছে, ২০১৫ সালের ২৫ এপ্রিল সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে এভারেস্ট দক্ষিণ-পশ্চিমে ৩ সেন্টিমিটার সরে গেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30820261

কর্মচারী থেকে সাত দোকানের মালিক হলেন, সেই উদ্যোক্তা মারা গেলেন ডেঙ্গুতে

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ । মাসস ভাগ্য বদলাতে চট্টগ্রাম নগরে এসেছিলেন মহিন উদ্দিন …

Leave a Reply

Your email address will not be published.