Home / জাতীয় / ভালবাসায় মুদ্ধ হরিণ!
monpura+mbd-4

ভালবাসায় মুদ্ধ হরিণ!

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
ফিচার ডেস্ক | ঢাকা | ০২ জুলাই ২০১৯ | ১৮ আষাঢ় ১৪২৬

ভোলার মনপুরা দ্বীপে মানুষের সাথে সখ্য গড়ে তুলেছে মায়াবী হরিণ রিউ। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর নিজাম গ্রামে মানুষ ভালোবেসে হরিণটিকে খাবার দেয়। ক্ষুধা লাগলে গৃহস্তের ঘরের রান্না ঘরে চলে আসে হরিণ রিউ। স্থানীয়দের কাছে জনপ্রিয় এ হরিণটি দিন-রাত বন প্রহরীদের সাথে বন পাহারা দেয়। হরিণটি মানুষ দেখলে ভয় পায় না কিংবা পালিয়ে যায় না। হরিণটির এমন কান্ড দেখার জন্য জেলার বিভিন্ন উপজেলা ও অন্য জেলা থেকে মানুষ ছুটে আসে।

monpura+mbd

চর নিজাম বিট কর্মকর্তা জানান, প্রায় ২ বছর আগে পানিতে ভেসে আসে এ হরিণটি। তখন সে খুব অসুস্থ ছিল। আমরা চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলে বনে অবমুক্ত করি। কিন্তু সে তারপরই আবার আমাদের অফিসের সামনে যেখানে তার চিকিৎসা করা হয় সেখানেই ফিরে আসে। আমরা এটির নাম দেই রিউ । সে নাম ধরে ডাকলেই চলে আসে। এলাকার মানুষ হরিণটিকে অনেক ভালবাসে। ধারণা করা যাচ্ছে সে মানুষের ভালবাসায় মুগ্ধ হয়ে লোকালয়ে রয়ে গেছে।

monpura+mbd-3

হরিণ রিউ বন প্রহরীদের সঙ্গে বন পাহারা দেয়। পাহারা শেষ হলে মানুষের ঘরের আঙ্গীনায় ঘুরে বেড়ায়। সবাই তাকে ভালবেসে খাবার দেয়। যদি তাকে ভালবেসে ডাকে তাহলে তার কাছে চলে আসে।

monpura+mbd-2

রিউ নামের হরিণটির সাথে অন্য হরিণের দেখা হয়। তাদের সাথে পানি ও খাবারও খায় কিন্তু সে তাদের সাথে কখনো চলে যায়নি। এলাকার মানুষের ভালবাসায় মুদ্ধ হয়ে হরিণটি বনে না থেকে লোকালয়ে থাকছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.