Home / আন্তর্জাতিক / ভারতে নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শপথ নিলেন
ramnath+kobind+mbd-5

ভারতে নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শপথ নিলেন

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৬ জুলাই ২০১৭ । ১১ শ্রাবণ ১৪২৪

ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মঙ্গলবার শপথ নিয়েছেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস কেহর দেশটির চতুর্দশ রাষ্ট্রপতি হিসাবে তাকে শপথ বাক্য পাঠ করান। তিনি পিছিয়ে পড়া দলিত সম্প্রদায় থেকে দেশটির দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন।
খবর পিটিআই’র।

এরপর নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় কোবিন্দ প্রথমেই তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

ramnath+kobind+mbd-2
তিনি বলেন, যে পদে ড. রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লি রাধাকৃষ্ণান এবং প্রণব মুখার্জি কাজ করেছেন সেই একই পদে কাজ করার সুযোগ পেয়ে আমি অন্তত গর্বিত।

এরপর কোবিন্দ দেশের সংহতি রক্ষা, পিছিয়ে পড়া সমাজকে সঙ্গে নিয়ে সর্বাত্মক উন্নয়ন ও ডিজিটাল ব্যবস্থাকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.