
মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ১৬ জানুয়ারি ২০১৯ । ০৩ মাঘ ১৪২৫
গোলাপ অত্যন্ত জনপ্রিয় এক প্রকার ফুল। এ ফুল আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক এমনকি ভালোবাসার প্রতীক হিসেবেও সমাদৃত। গোলাপকে ফুলের রানী বলা হয়।

ফুলের মধ্যে রঙ ও গন্ধের জন্য গোলাপের জনপ্রিয়তা বরাবরই আকাশচুম্বী। ভারতীয় উপমহাদেশে মোগলদের হাত ধরে আসা বড় আকারের লাল বসরাই থেকে শুরু করে গোলাপি বা সাদা রঙের গোলাপই বেশি চোখে পড়ে।

তবে দীর্ঘদিন ধরে কালো গোলাপের অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছে। অনেক দেশের উদ্ভিদবিজ্ঞানীরাই কালো গোলাপ উৎপাদনের জন্য গবেষণা করেছেন; সফল হতে পারেননি।

এর একমাত্র ব্যতিক্রম তুরস্কের হালফেতি গোলাপ। প্রাকৃতিকভাবেই ওই প্রজাতির রঙ এতটাই গাঢ়, এখন একেই সবাই স্বপ্নের কালো গোলাপ বলতে শুরু করেছেন।

কালো গোলাপের ৩টি জাত বাস্তবে আছে। এগুলো খয়েরি অথবা কালচে খয়েরি। এগুলো হলো- ব্লাক ব্যাকারা Black Baccara, ব্লাক জেড Black Zed এবং ব্লাক প্রিন্স Black Prince. ।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম