Home / আন্তর্জাতিক / ব্রিটিশ রাজ দম্পতির ফিজি সফর
The Duke And Duchess Of Sussex Visit Fiji - Day 1

ব্রিটিশ রাজ দম্পতির ফিজি সফর

মাস্টারি বিডি । বাঁধন খান
আন্তর্জাতিক । ২৪ অক্টোবর ২০১৮ । ০৯ কার্তিক ১৪২৫

ব্রিটিশ রাজ দম্পতি ডিউক ও ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল ফিজি সফরে এলে সর্বস্তরের শত শত মানুষ তাদের স্বাগত জানায়।

Princes+mbd-3

এর আগে মঙ্গলবার তারা নওসুরি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে ফিজির প্রধানমন্ত্রী ভরেক বাইনিমারামা ও তার পত্নী মেরি বাইনিমারামা এবং সরকারি কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
প্রথাগত আনুষ্ঠানিকতা শেষে এই দম্পতি রাষ্ট্রীয় ভবন বরুন হাউসে যান। সেখানে দেশটির প্রেসিডেন্ট জিওজি কনরতের সঙ্গে সাক্ষাত করেন। পরে তারা প্রেসিডেন্ট আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন।

Princes+mbd-2

ব্রিটেনের বাইরে এই রাজ দম্পতির এটি বড় ধরনের সরকারি সফর। তাদের কমনওয়েলথভুক্ত চারদেশ সফরের কথা রয়েছে। ইতোমধ্যে তারা অস্ট্রেলিয়া সফর করেন। এরপর তারা টোঙ্গা ও নিউজিল্যান্ড যাবেন।

Princes+mbd-5

তাদের ১৬ দিনের এই সফরে তরুণ নেতৃত্ব এবং পরিবেশ ও সংরক্ষণ প্রচেষ্টা গুরুত্ব পাচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.