মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৩১ মার্চ ২০২৪ | ১৭ চৈত্র ১৪৩০

তালিকায় ১৩৭টি দেশের মধ্যে টানা সপ্তমবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর অবস্থানে করছে ডেনমার্ক , আইসল্যান্ড, নেদারল্যান্ডস।

প্রতি বছর বিশ্ব সুখ দিবস উপলক্ষ্যে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও প্রকাশ করা হয় ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪’। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের তত্ত্বাবধানে প্রতিবেদনটি করা হয়।
সুখী দেশের তালিকা করতে ছয়টি বিষয়কে বিবেচনা করা হয়। সেগুলো হচ্ছে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভ‚তি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা।

এ তালিকা অনুযায়ী, ২০২৪ সালের প্রতিবেদনে বাংলাদেশ রয়েছে ১২৯তম অবস্থানে। যেটা গত বছরের তুলনায় ১১ ধাপ পিছিয়েছে।
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ৯৩তম, পাকিস্তান ১০৮তম, মিয়ানমার ১১৮তম, ভারত ১২৬তম ও শ্রীলঙ্কা ১২৮তম, আফগানিস্তান ১৪৩তম অবস্থানে।

আফগানিস্তানের এ অবস্থান তালিকার সর্বনিম্নে। ২০২১ সালে পশ্চিমা–মদদপুষ্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে দেশটির শাসনক্ষমতায় আসে তালেবান। এর পর থেকেই দেশটি এক নজিরবিহীন মানবিক সংকটে পড়ে রয়েছে।
এক দশকের বেশি আগে থেকে সুখী দেশ নিয়ে এমন তালিকা প্রকাশ করা হচ্ছে। কিন্তু এবারই প্রথম বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রথম ২০টি সুখী দেশের তালিকায় স্থান পায়নি। এ বছর দেশ দুটির অবস্থান যথাক্রমে ২৩তম ও ২৪তম।
সূত্র: প্রথম আলো
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম