Home / জাতীয় / বাঘিনীর জন্মসংবাদ
tiger+mother+mbd-2

বাঘিনীর জন্মসংবাদ

মাস্টারি বিডি । শিমুল আহসান
প্রতিবেদন । ১৫ জানুয়ারি ২০১৯ । ০২ মাঘ ১৪২৫

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আরো একটি বাঘিনী শাবক জন্ম দিয়েছে। এর আগে এই পার্কে ২০১৭ ও ২০১৮ সালে বাঘের বাচ্চার জন্ম হয়।

tiger+mother+mbd-3

পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান জানান, গত ১ নভেম্বর পার্কের অভ্যন্তরে উন্মুক্ত পরিবেশে বাঘিনীটি একটি মাদী শাবক জন্ম দেয়। শাবক ও তার মায়ের নিরাপত্তার কারণে এ খবর গোপন রাখা হয়েছিল। বর্তমানে উভয়েই সুস্থ রয়েছে। শাবক নিয়মিতভাবেই তার মায়ের দুধ পান করছে এবং হাঁটাহাঁটি করছে। মা-সন্তানের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার মাকে অতিরিক্ত খাবারও দেয়া হচ্ছে।
নতুন জন্ম নেয়া শাবকসহ পার্কে এখন বাঘের সংখ্যা দাঁড়াল ১৩টিতে। গত ৮ আগষ্ট বঙ্গবন্ধু সাফারি পার্কে রাণী নামের একটি বাঘিনী তিনটি শাবকের জন্ম দেয়। যার মধ্যে একটি ছিল সাদা বাঘ শাবক। এখানের পরিবেশ ও প্রাণীদের বিশেষ ব্যবস্থাপনায় লালন-পালন করার কারণে প্রতিনিয়ত বাচ্চা পাওয়া যাচ্ছে। বিশেষ করে বাঘ ও সিংহের বেলায় আশার সঞ্চার হয়েছে। ভবিষ্যতে এখান থেকেই দেশের বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে প্রাণি সরবরাহ করা যাবে।

tiger+mother+mbd
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই পার্কে তৃতীয় বারের মতো বাচ্চা দেয়ার ঘটনা ঘটেছে। তবে এই বাঘিনী প্রথমবারের মতো শাবকের জন্ম দেয়। নিরাপত্তার জন্য মা ও শাবককে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এক বছর পর তাকে অন্যান্য বাঘের সাথে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে চারটি মাদি ও দুইটি পুরুষ বাঘ এ পার্কে আনা হয়। এর মধ্যে একটি বাঘিনী ২০১৭ সালে তিনটি এবং ২০১৮ সালের ৮ আগস্টে আরো তিনটি শাবক জন্ম দেয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.