Home / প্রচ্ছদ / বাংলাদেশ প্লানেট ৫০-৫০ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : ড. শিরীন শারমিন চৌধুরী
speaker+ipu+mbd-f

বাংলাদেশ প্লানেট ৫০-৫০ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : ড. শিরীন শারমিন চৌধুরী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ এপ্রিল ২০১৭ । ১৮ চৈত্র ১৪২৩

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের প্লানেট ৫০-৫০ বাস্তবায়ন প্রতিশ্রুতির অংশ হিসাবে জেন্ডার সমতার জন্য বাংলাদেশ ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তিনি আজ শনিবার এখানে অনুষ্ঠিত ১৩৬তম ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের নারী পার্লামেন্টারিয়ান ফোরামের ২৫তম অধিবেশনের উদ্বোধনকালে এ কথা বলেন। স্পিকার শারমিন বলেন, নারীরা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করায় লিঙ্গ সমতায় আমরা অনেক এগিয়েছি। তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী এলাকায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নারীদের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নিদের্শনায় সরকার ৫০-৫০ প্লানেট বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, তালাকপ্রাপ্ত ভাতা, বয়স্ক ভাতা অতি দরিদ্র মহিলাদের জন্য বিশেষ খাদ্য কর্মসূচিসহ নারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতা চালু করেছে। নারীকে এখনো বেতন বৈষম্য, সহিংসতার মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলেও তারা সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। ফলে নারীরা উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখছে।

শারমিন চৌধুরী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন। তিনি কমনওয়েলথ পালামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী চেয়ারপার্সন এবং ১৩৬তম আইপিইউ এসেম্বলির সভাপতি। সংবাদ বাসস-এর।

অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে উন্নয়নের চালিকাশক্তি হিসাবে নারীর আর্থিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে একটি খসড়া প্রস্তাব করা হয়। দুটি গ্রুপে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, শত বছরের পুরানো এই সংগঠন বিশ্বব্যাপী জেন্ডার সমতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যের প্রধান স্লোগান হলো : কাউকে আর পিছিয়ে রাখা যাবে না, নারীকে উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্প তুলে ধরেন।

অনুষ্ঠানে আইপিইউ’র মহাসচিব মার্টিন চুংগংও বক্তব্য রাখেন। ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেশনে ২০৭ জনের বেশি নারী প্রতিনিধি যোগ দেন। তারা লিঙ্গ বৈষম্য দূর করে আর্থিক সেবা বৃদ্ধির আহবান জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.